ফ্যান্টাসির গল্প লেখার ক্ষেত্রে যেকটা জিনিসের প্রতি ভালোমতো মনোযোগ দেওয়া প্রয়োজন, তার মধ্যে গল্পের বিভিন্ন চরিত্রের, স্থানের এবং আরো বিবিধ কিছুর প্রপার নামকরণ করার পাশাপাশি সেই গল্প যদি হয় কোনো ছোটো বা বড়ো সাম্রাজ্য নিয়ে বা গল্পের মধ্যে কোনোভাবে কোনো কাল্পনিক সাম্রাজ্যের কথা থাকে, তবে অন্যকিছুর মতোন তারও প্রপার নামকরণ করাটা যে গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য।
কিন্তু কীভাবে খুব সহজেই নামকরণ করবেন? ফ্যান্টাসি গল্পের কাল্পনিক সাম্রাজ্যের নামকরণ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো ইতিহাসের বিভিন্ন সাম্রাজ্যের নামকরণ কীভাবে করা হয়েছিল এবং অন্যান্য ফ্যান্টাসি গল্পের সাম্রাজ্যগুলোর নামকরণ কেমন করে করা হয়েছে তা বোঝা।
ইতিহাস স্টাডি করে, অন্যত্র কীরকমভাবে নামকরণ করা হয়েছে তা বুঝে একটা নাম ঠিক করা যদিও ভালো উপায়, কিন্তু সেটা বেশ লম্বা প্রসেস। তাই এই লম্বা প্রসেসকে ছোটো এবং সহজ করে আপনার সুবিধার জন্য এই পোস্টে ২০টি উপায় শেয়ার করছি। পোস্টে শেয়ার করা এই পদ্ধতিগুলো ফলো করলে আশা করি আপনার সুবিধাই হবে।
তাই keep reading! 😊
ফ্যান্টাসি সাম্রাজ্যের নামকরণের সেরা উপায় :
১) ভাষা ও সংস্কৃতি
সাম্রাজ্যের নামে যেন সেই সাম্রাজ্য যে স্থানে
অবস্থিত তার ভাষা ও সংস্কৃতির প্রতিফলন থাকে। কারন, স্বাভাবিকভাবেই যেকোনো দেশের যেকোনো সাম্রাজ্যের ওপর সেই দেশের মানুষের ভাষা ও সংস্কৃতির প্রভাব পড়েই।
বাস্তবে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাবো যে, ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যের যে নাম তার সঙ্গে ভারতবর্ষীয় নামের অনেক তফাৎ, আর সেটা মূলতঃ ভাষা এবং সংস্কৃতির জন্যই হয়ে থাকে।
তাই গল্পের সাম্রাজ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে চাইলে নাম ঠিক করার সময় ভাষা ও সংস্কৃতির ব্যাপারটাকে অবশ্যই গুরুত্ব দিন। বা আপনি এটাও করতে পারেন, যে প্রথমে নাম ঠিক করলেন তারপর সেখানকার ভাষা ও সংস্কৃতি ঠিক করে তার সাথে নামটা কানেক্ট করে দিলেন।
বা কোনো কোনো সময় আবার প্রতিষ্ঠাতা যে জাতির বা যে দেশের, স্থানের মানুষ সেই জাতির ভাষা ও সংস্কৃতি অনুযায়ীও প্রতিষ্ঠিত সাম্রাজ্যের নামকরণ করা হয়ে থাকে (যে রাজা সে যদি অন্য কোনো স্থানে স্বতন্ত্রভাবে রাজ্য স্থাপন করে)।
২) ঐতিহাসিক দিক
সাম্রাজ্যের নামের সাথে মাঝেমধ্যে কোনো না কোনো ইতিহাস জড়িয়ে থাকে। কোনো সময় যিনি এর প্রতিষ্ঠাতা তার কোনো ব্যক্তিগত ইতিহাস (সে কোন দেশের, কোন বংশের, কোন জাতির লোক ইত্যাদি ইত্যাদি) জড়িয়ে থাকতে পারে সেই নামের সঙ্গে। নামকরণ করার সময় এই পয়েন্টটাকে কাজে লাগাতে পারেন।
৩) কল্পনা করুন
প্রথমে শান্ত হয়ে চোখটা বন্ধ করুন, তারপর কল্পনা করুন আপনার কাল্পনিক সাম্রাজ্যটা ঠিক কেমন দেখতে।
সেটা কি ফেমিনিন? চারিদিকে যতদূর চোখ যায় সব কি রঙীন গাছপালায় ঘেরা? রাজমহল, রাজ্য সব কি খুব সুন্দর ভাবে সাজানো? শিল্প চর্চা কি হচ্ছে সেখানে?
নাকি সেটা পাহাড়ের চূড়ায় রুক্ষ আবহাওয়ায় অবস্থিত কোনো বরফে ঢাকা সাম্রাজ্য?
এইভাবে আপনি এই সাম্রাজ্যের যে যে বৈশিষ্ট্য গুলো কল্পনা করলেন সেগুলো লিখে ফেলুন কোনো খাতায়, ডাইরিতে বা Google docs-এ।
এরপর একটা নাম ঠিক করুন এই বৈশিষ্ট্য গুলো অনুযায়ী। যেমন - যদি সাম্রাজ্যটি খুব শিল্পসমৃদ্ধ হয়ে থাকে, সেখানকার রাজা-প্রজা খুব হেসে-খেলে-আনন্দ করে দিন কাটায়, তবে তার নামে যেন কোনো হার্ড সাউন্ডিং ওয়ার্ড না থাকে এবং সেই নাম যেন কানে খুব মধুর শুনতে লাগে আর পারলে শব্দের মধ্যে ওই ধরনের বৈশিষ্ট্যসূচক কোনো শব্দ দিয়ে দেবেন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। অপরপক্ষে, যদি সেই সাম্রাজ্য হয় খুব কঠিন, ধরা যাক - পাহাড়ে বা মরুভূমিতে অবস্থিত তাহলে নামও সেই অনুযায়ী হতে পারে।
আর আপনার কাল্পনিক সাম্রাজ্য যদি ইভিল টাইপস হয়, তাহলে এমন শব্দ বা ভাব যেন নামের মধ্যে থাকে যার দ্বারা বোঝা যায় যে সেই সাম্রাজ্যটা ইভিল টাইপস।
৪) ভূল উচ্চারণ
মানুষের ভূল উচ্চারণ থেকেও জন্ম নিতে পারে নতুন সাম্রাজ্যের নাম।
তেমনভাবে আপনিও দৈনন্দিন জীবনের বাংলা বা হিন্দি বা ইংরেজী বা অন্য কোনো ভাষার কোনো একটা শব্দ নিয়ে তাকে ভূল উচ্চারণ করে, বিকৃত করে সেই নামটা আপনার গল্পের সাম্রাজ্যের নাম হিসাবে রাখতে পারেন।
যেমন ধরুন- আমাদের মা-ঠাকুমারা অনেক সময় বাঙ্গাল ভাষায় কথা বলে। তো বাঙ্গাল ভাষার একটা শব্দ আছে 'করসে' যার মানে 'করেছে'। উদাহরণ হিসাবে বলা যায় - সীমা এই কাজটা করেছে।
তো 'করসে' (korse) এই শব্দটাকে ইংরাজিতে লিখে মডিফাই করলে একটা নাম বেরিয়ে আসে। যেমন - 'o'-টাকে বাদ দিয়ে সেখানে 'r'-এর পরে 'u' বসিয়ে দিলাম আর 'se'-এর পর 'ra' বসিয়ে দিলাম, নাম হয়ে গেলো 'krusera kingdom'.
আমি জাস্ট উদাহরণ দিলাম। আপনি আপনার মতো করে নাম তৈরি করে নেবেন।
এই পদ্ধতিটা পার্সোনালি আমার বেশ ভালো লাগে। এই পদ্ধতি কাজে লাগালে আশা করি একটা ইউনিক নাম বেরিয়েই যাবে।
৫) জাতির নাম অনুসারে
অনেক সময় রাজত্ব যারা করছে তাদের জাতির নাম অনুসারেও সাম্রাজ্যের নামকরণ করা হয়ে থাকে। আবার রাজা যে দেশের অধিবাসী সেই দেশের নাগরিকরা যে নামে পরিচিত, সেই নামেও সাম্রাজ্যের নাম হতে পারে। যেমন - ব্রিটেনের অধিবাসীদের বলা হয় ব্রিটিশ, সেইজন্য তাদের সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য বা British empire নামে পরিচিত।
৬) পদবী অনুসারে নামকরণ
ইতিহাসের দিকে তাকালেই দেখা যাবে অনেক সাম্রাজ্য তার নাম পেয়েছিলো তার প্রতিষ্ঠাতার পদবী অনুসারে। যেমন ধরুন পাল বংশ, মৌর্য বংশ, সেন বংশ ইত্যাদি ইত্যাদি। তাই যতই কাল্পনিক হোক না কেন, বিশ্বাসযোগ্য আর বাস্তবিক করে তোলার ক্ষেত্রে এটাও একটা ভালো উপায়।
৭) অনুবাদের মাধ্যমে
প্রথমে আপনি যেভাবে কল্পনায় আপনার সাম্রাজ্যকে ভেবেছেন, সেই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী একটা ডেসক্রিপটিভ নাম ভাবুন, তারপর Google-এ গিয়ে সার্চ করুন Google translate. এটা Google-এর একটা ফ্রি টুল। সেখানে গিয়ে অ্যাভাইলেবেল বিভিন্ন ভাষায় অনুবাদ করে দেখুন, সেখান থেকেই হয়তো একটা গ্রেট নাম বেরিয়ে আসবে।
আপনার সুবিধার জন্য এইখানেই Google translate-এর লিঙ্কটা দিয়ে দিলাম : translate.google.com
৮) নানা লোককথা, লোকসংস্কৃতির জ্ঞান আহরণ
এটা আপনাকে খুবই সাহায্য করবে। নানা দেশের নানা মিথোলজি, ফোক কালচার, যেমন - নরস, কেলটিক, আইরিশ মিথোলজি ইত্যাদি জানা থাকলে সেগুলোর অনুসরনে ফ্যান্ট্যাসির গল্প লিখতে পারবেন আর করতে পারবেন সেই অনুযায়ী সাম্রাজ্যের নামকরণও।
ইতিহাসে অনেক সাম্রাজ্য তার নাম পেয়েছিলো সে স্থানের মিথোলজি থেকে, মিথিক্যাল লেজেন্ডের নাম থেকে। যেমন - কথিত আছে রোমান সাম্রাজ্যের নামকরণ হয় রোমের মিথিক্যাল লেজেন্ড 'রোমিউলাস' এর নাম থেকে।
৯) বাস্তব নামের ব্যবহার
বাস্তব পৃথিবীর বিভিন্ন নামও ব্যবহার করা যেতে পারে নামটাকে আরো রিয়েল শোনানোর জন্য। তবে হুবহু নাম ব্যবহার করাটা আমি ঠিক প্রেফার করি না, তাই আমি আপনাকেও প্রেফার করছিনা, তার বদলে আমি বলবো আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের নাম আমাদের এই রিয়েল ওয়ার্ল্ড থেকে (যে সংস্কৃতি অনুযায়ী গল্পটা লিখতে চান, সেই সংস্কৃতির কোনো নাম)।
এক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ড-এর নাম বাছার জন্য একটা পদ্ধতি বলতে পারি -
প্রথমে আপনি ঠিক করুন কোন সংস্কৃতি (ইউরোপ না ইন্ডিয়া না অন্য কোনো সংস্কৃতি) অনুযায়ী আপনি গল্প লিখবেন। তারপর সেই সংস্কৃতি যে দেশে আছে সেই দেশের ম্যাপে যে ছোটো ছোটো শহর, তার রাস্তাঘাট ইত্যাদির নামগুলো দেখুন আর যেটা পছন্দ হবে সেটা বেছে নিন (এর জন্য Google map ব্যবহার করতে পারেন)।
আর যদি এমন কোনো সংস্কৃতি থেকে নাম নিতে চান যা অতীতে ছিলো, তবে সেক্ষেত্রে ইতিহাসের বই বা এনসাইক্লোপিডিয়া বা সেই সভ্যতা সংক্রান্ত উইকিপিডিয়ার কোনো আর্টিকেল বা আর্টিকেলস আপনাকে অবশ্যই হেল্প করবে। তবে সবচেয়ে ভালো হবে যদি বই বা এনসাইক্লোপিডিয়া বেছে নেন।
তারপর নাম বাছা ড়য়ে গেলে ওই নামের প্রথম অক্ষরটা পাল্টে দিন (নামের প্রথম অক্ষর পাল্টানোটা কিন্তু খুবই এফেক্টিভ হয়, তাই আমি তো বলবো অবশ্যই ট্রাই করে একবার দেখুন) বা আপনি পুরো নামটাকেই পাল্টে দিতে পারেন, পুরো নামটাকেই চেঞ্জ করতে হলে তা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, তবে আমি দুটো উপায় বলতে পারি -
- যদি একেবারেই আলাদা রকমের নাম রাখতে চান তবে মেন যে শব্দটা নিয়েছেন তার আগে বা পরে কিছু এক্সট্রা শব্দ জুড়ে দিন।
- বা পুরো শব্দটাকে ভাঙ্গুন, ভেঙ্গে শব্দের বিভিন্ন অক্ষর চেঞ্জ করে দেখুন। তারমধ্যে যে নাম ভালো লাগবে তা ব্যবহার করুন।
কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, খুব চেঞ্জ করবেন না। করাটা বলছিনা খারাপ, কিন্তু রিয়েল টাইপের শোনানোর জন্য শুনতে কিছুটা একই রকম লাগলে সেটা আরো ভালো হবে। আবার এটাও খেয়াল রাখাটা জরুরি যে, সেটা যেন এমনও না হয় যে শুনেই কোথা থেকে নিয়েছেন তা বোঝা যায়।😁 নামটা বেশ কিছুটা আলাদা হবে, অথচ শুনতে কিছুটা একইরকম ঠেকবে।
কেমন লাগলো এই পদ্ধতিটা? লিখে জানান কমেন্টে। আমি অপেক্ষায় থাকলাম!
১০) যেন ফ্যান্টাস্টিক্যাল শুনতে লাগে
এইটা মাস্ট! আপনি এই নামটা তো কাল্পনিক সাম্রাজ্যের জন্য চান, তাই নামটাও যেন শুনে কাল্পনিক বলে মনে হয়, নামটার মধ্যে যেন একটা কল্পনার ছোঁয়া থাকে।
এক্ষেত্রে আপনি আপনার হাফপ্যান্টুলুন বন্ধুর সাহায্য নিতে পারেন বা আপনার কাছের কারোর যেমন আপনার ভাই বা বোন বা দাদা বা অন্য কারোর (আর যার সাহায্য নিচ্ছেন সে যদি এইসব বিষয়ে একটু হলেও জেনে থাকে, তবে তো উত্তম ব্যাপার, কোনো কথা হবে না!)। তাদের কাছে গিয়ে নামটি শোনান, তাদের কাছে কি নামটা কাল্পনিক কোনো কিছুর নাম বলে মনে হচ্ছে?
যদি মনে হয়, তবে গ্রেট!! আপনি মোক্ষম ধরেছেন!
১১) আলাদা শব্দ জুড়ে
এটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির ওপর নির্ভর করছে। পদ্ধতিটা হলো - আপনি যেকোনো দুটো বা তিনটে আলাদা আলাদা শব্দ নিয়ে সেগুলো জুড়েও একটা পারফেক্ট, গর্জিয়াস নাম তৈরি করতে পারেন। যেমন ধরুন 'ডার্ক এম্পায়ার' বা 'নীলসাম্রাজ্য'। আমি জাস্ট উদাহরণের জন্য দুটো নাম বললাম, আপনি এর থেকে আরো ভালো নাম তৈরি করে নেবেন।
১২) গান শুনুন
একটা অদ্ভুত উপায়ের কথা বলি আপনাকে, আমার কিন্তু এই উপায়টা খুবই কাজে লাগে যখন আমি কোনো নাম ভাবতে যাই।
তো উপায়টি হলো এই যে - যখন আপনি কোনো নাম ভাবছেন, তখন ইউটিউবে গিয়ে যে ভাষা জানেননা সেই ভাষার গান চালিয়ে শুনুন। শব্দগুলো শুনবেন তবে খুব ভালো ভাবে শোনার প্রয়োজন নেই।
কেন? হঠাৎ এমন কথা!?
ভালো প্রশ্ন! তো আমি এই কথা বলছি তার কারনটা হচ্ছে, কোনো ভাষা না জেনে সেই ভাষার গান শুনলে ভূল শোনার সম্ভাবনা থেকেই যায়। আর সেই যে ভূল শব্দটা শুনলেন ওটাকেই নিজের মতো করে মডিফাই করে নিন। একটা না একটা নাম আমার মনে হয় বেরিয়েই আসবে।😊
১৩) বর্ণনামূলক নাম
যদি লেজি ফিল করেন তবে জাস্ট যে দেশের সাম্রাজ্য সেই দেশের বা সেই সাম্রাজ্যের বৈশিষ্ট্য অনুযায়ী নাম দিন। যেমন ধরুন - কোনো এক দেশ সাম্রাজ্য বিস্তার করেছে। আর সেই দেশের তিনদিক পাহাড় দিয়ে ঘেরা, তাই তার নাম দেওয়া হয়েছে 'মাউন্টেনল্যান্ড'। আর তাদের বিস্তার করা সাম্রাজ্যের নাম তাহলে হতে পারে 'কিংডম অফ মাউন্টেনল্যান্ড'!
১৪) স্থানের নাম অনুসারে
এটা হয়তো লক্ষ্য করেছেন যে, রাজ্যের রাজধানীর নাম অনুসারেও সাম্রাজ্যের নামকরণ করা হয়ে থাকে। তা সেভাবেই যদি আপনি আপনার সাম্রাজ্যের নাম দিতে চান, সেক্ষেত্রে প্রথমে রাজধানীর নাম ভাবুন, তারপর সেই রাজধানীর নাম অনুসারে আপনার সাম্রাজ্যের নাম দিন।
সহজ লাগছে?
১৫) সহজ এবং মেমোরেবল্
নাম যাই দিন না কেন তা যেন অবশ্যই সহজেই উচ্চারণ করা যায় এবং যথেষ্ট মেমোরেবল্ হয়। এটা খেয়াল রাখবেন। দুখানা জিভ লাগবে উচ্চারণ করতে এমন ধরনের ভীষণ উদ্ভট নাম যেন না হয়ে যায়, যেমন - Buugrrhrt kingdom.
এক্ষেত্রেও আপনি অন্য কাউকে নামটা শোনান, একজনকে নয়, বেশ অনেকজনকে। তাদের কাছে কি এটা সহজ আর মেমোরেবল্ লাগছে?
১৬) অখ্যাত নামের ব্যবহার
নানা দেশের নানা ভাষার নানা সভ্যতা-সংস্কৃতির যেসব গল্প, গাঁথা, ইতিহাস প্রচলিত আছে তাদের বিভিন্ন প্রাচীন অথচ অখ্যাত নামগুলোও ব্যবহার করতে পারেন ফ্যান্টাসি কিংডমের নাম হিসাবে। আর আপনি যদি চান তবে নামটার হালকা কিছু পরিবর্তন করলেও করতে পারেন। সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। তবে আমি বলবো নামটা একটু চেঞ্জ করাটা ভালো।
১৭) সমার্থক শব্দের ব্যবহার
ধরুন, আপনি কোনো নাম তৈরি করলেন আর তার মধ্যে দুটো শব্দ আছে। আপনি চান ওই নামটিকে আরো বেটার করতে, তবে সেক্ষেত্রে দুটো শব্দের যে কোনো একটার বা দুটোরই সমার্থক শব্দ কি আছে, তা দেখে নিন। যদি ভালো লাগে আর কিছুটা ইউনিক বলেও মনে হয় তবে নামকরণ করে ফেলুন!
আর চাইলে আপনি শব্দ দুটোর প্রাচীন কোনো ভাষায় কি সমার্থক শব্দ আছে তাও দেখতে পারেন। সেক্ষেত্রে প্রাচীন ভাষার একটু আধটু জ্ঞান রাখতে হবে আপনাকে।
ইংরেজীতে সমার্থক শব্দ খোঁজার জন্য গুগলে সার্চ করতে পারেন বা 'থিসেরাস' নামের ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এখানে তার লিঙ্কটা আপনার জন্য দিয়ে দিলাম : https://www.thesaurus.com/
বা The Oxford Dictionary of Synonyms and Antonyms (Oxford Quick Reference) - এই বইটাও ব্যবহার করতে পারেন।
আর বাংলার জন্য আপনি গুগলে সার্চ করে নিন, এইভাবে - প্রথমে যে শব্দটার সমার্থক শব্দ চান সেটা লিখুন আর তারপাশে লিখুন '-এর সমার্থক শব্দ'। দেখুন কি বলছে গুগল।
বা দেখতে পারেন সাহিত্য সংসদের 'সংসদ সমার্থশব্দকোষ' বইটা, যার লেখক - অশোক মুখোপাধ্যায়, সংকলন ও সম্পাদন সহযোগী - সোমা মুখোপাধ্যায়।
১৮) অভিধানের ব্যবহার
যে কোনো ভাষার যে কোনো অভিধান যদি থাকে আপনার কাছে তবে ঘরের যেখানে আছে সেখান থেকে বের করে নিয়ে বসে পড়ুন। কারন এটা আপনাকে অনেক সাহায্য করতে পারে কিংডমের নামের আইডিয়া পাওয়ার ক্ষেত্রে। আপনি এরজন্য চাইলে অনলাইনে পাওয়া যায় এমন বিভিন্ন ডিকশনারী ব্যবহার করতে পারেন, তা সে ইংলিশ টু ইংলিশ হোক বা ইংলিশ টু বেঙ্গলি বা অন্য কোনো ভাষার ই হোক না কেন।
ইংলিশ টু ইংলিশের ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন - https://www.dictionary.com/
তবে আমি বলবো বইটাই এক্ষেত্রে ব্যবহার করুন তাতে আপনি অনলাইনের যে কোনো ডিকশনারী থেকে অনেক বেশি সাহায্য পাবেন।
১৯) পার্থক্য দরকার
গল্পে যদি একাধিক সাম্রাজ্যের কথা থাকে, আর তাদের মধ্যে যদি ভূ-প্রকৃতিগত বা সংস্কৃতিগত বা উভয়দিক থেকেই পার্থক্য থাকে, তবে সেই অনুযায়ী নাম রাখতে হবে, যাতে শুনেই দুটো সাম্যাজ্যের মধ্যেকার পার্থক্যটা বুঝতে পারা যায়। উদাহরণ দিতে গেলে বলা যায় ধরুন - লিমোরা কিংডম আর কিরণগড় সাম্রাজ্য। নাম শুনেই পরিস্কার বোঝা যাচ্ছে যে এই দুটো সাম্রাজ্য কতটা আলাদা। আমি এইরকম বলতে চাইছি।
কিন্তু যদি এমন হয় যে, সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও নাম একইরকমের, বিশ্বাস করুন সেটা বহুৎ উৎকট লাগবে! তাই এদিকে একটু নজর দেবেন।
২০) ওয়েবসাইট সমূহ
যদি এতকিছু্র পরেও নাম না ঠিক করতে পারেন তবে এই ওয়েবসাইট গুলোর সাহায্য নিন (নিচের লিস্ট করে দেওয়া নামগুলোর ওপর ক্লিক করলেই আপনি সেই ওয়েবসাইটে সোজাসুজি চলে যাবেন) -
✓ Kingdom's name generator :
এখানে লিস্ট করা ওয়েবসাইটগুলোতে আপনি বিভিন্ন ফ্যান্ট্যাসি কিংডমের নাম পেয়ে যাবেন (যদিও ভারতবর্ষীয় নাম পাওয়া হয়তো বা যাবেনা, অন্ততঃ আমি তো দেখিনি)।
✓ সাহায্যকারী ওয়েবসাইট :
behindthename.com - এই ওয়েবসাইটটা যে কোনো ভাষার যে কোনো শব্দের আক্ষরিক অর্থ বা এটিমোলজি এবং ওই নাম সংক্রান্ত সমস্ত ধরনের ইতিহাস সার্চ করে। এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম -https://www.behindthename.com/
Cutepetname - এই ওয়েবসাইটের এই পেজে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি কিংডমের নাম রয়েছে। আপনি সুবিধার জন্য উদাহরণ চাইলে এই পেজটাকে ভিজিট করতে পারেন। নীচে তার লিঙ্কটা দিয়ে দিলাম - https://www.cutepetname.com/kingdom-name/
উপসংহার :
তো আমার মনে হয়, এখানে এটা একদমই পরিষ্কার যে, ফ্যান্ট্যাসি কিংডমের নামকরণ করাটা এমন হাতি-ঘোড়া কিসুই না! খুব সহজেই করতে পারবেন আপনি, শুধু যেটা দরকার তা হলো একটু ধৈর্য ধরে ঠিকঠাক ভাবে একটা প্রসেস ফলো করা, এই যা। তাহলেই দেখবেন বড়ো বড়ো সাহিত্যিকদের মতো আপনিও পারছেন একটা দারুন নাম বের করতে!
আপনার যদি এই পোস্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানান, আমি আপনার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো।
তো এই পদ্ধতিগুলোর মধ্যে আপনার কোনটা বা কোনগুলো সবথেকে ভালো লাগলো? আর কোনটা বা কোনগুলো আপনি ফলো করেন? কমেন্টে লিখে জানাতে ভূলবেননা যেন!



0 Comments